বরিশাল

বামনায় সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

বরগুনার বামনায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করতে উপজেলা পরিষদ হল রুমে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

৯ মার্চ সোমবার সকাল ১০টায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের বামনা উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আল আমিন মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, জাতীয়তাবাদী দল বিএনপি'র  সাবেক  আহ্বায়ক ও ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম আজাদ রানা, বামনা সরকারি ডিগ্রি কলেজ প্রভাষক মো. রিয়াদুল কাদের, বাইনচটকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, উপজেলা ওলামা দলের সিনিয়র সভাপতি মো. মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক মো. আজমল খান প্রমূখ।  

সভায় বক্তারা বলেন, সরকারি যাকাত ফান্ডের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। তাই সমাজের বিত্তবান মানুষকে এই ফান্ডে যাকাত প্রদান করে মানবিক কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সরকারি যাকাত ফান্ডের কার্যক্রম, গুরুত্ব এবং এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।



সম্পর্কিত খবর