ঢাকা

বারি পরিদর্শনে কৃষি সচিব, কৃষি গবেষণায় বিজ্ঞানীদের অবদানকে স্বীকৃতি

কৃষি মন্ত্রণালয়ের কৃষি সচিব রফিকুল ই মোহামেদ শনিবার বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।

 

সকালে তিনি ইনস্টিটিউটের সদর দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান বারির মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান এবং প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ। পরে মহাপরিচালকের সভাকক্ষে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় স্বাগত বক্তব্যে মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং কৃষি উন্নয়নে বারির অর্জনের সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে বারি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা কার্যক্রম জোরদার করা হচ্ছে।

 

মতবিনিময় সভায় কৃষি সচিব রফিকুল ই মোহামেদ বারির বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করেন এবং দেশের কৃষি উন্নয়নে তাদের অসামান্য অবদানের প্রশংসা করেন। তিনি গবেষণালব্ধ প্রযুক্তি মাঠপর্যায়ে দ্রুত সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে ভবিষ্যতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর