রাজশাহী

বিএনপির নাম ভাঙিয়ে অপপ্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল রহমান চন্দন

বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপপ্রচার বা অপপ্রয়াস চালালে এবং এতে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান চন্দন।

শনিবার দুপুরে জয়পুরহাট শহরের সদর রোডে জেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা প্রেসক্লাবের সহসভাপতি বিপুল কুমার সরকার, শেখ শাহাবুদ্দিন এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

মতবিনিময়সভায় ওবায়দুল রহমান চন্দন জয়পুরহাটের বর্তমান উন্নয়ন, সম্ভাবনা ও রাজনৈতিক পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় তিনি বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলের ভাবমূর্তি রক্ষা এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

 


সম্পর্কিত খবর