বরিশাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আপেল মাহমুদ ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. তছলিম তালুকদার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। এ ছাড়া বক্তব্য দেন আবদুল গনি সিকদার, মো. সাজাহান হাওলাদারসহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মী।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের আদর্শ ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েক শ গাছের চারা রোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়।

 


সম্পর্কিত খবর