জাতীয়

বিমান বাহিনী প্রধানের ইতালি গমন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে বুধবার (৭ মে) ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি ৮ থেকে ১৪ মে ইতালি সফর করবেন। আইএসপিআর

সফরকালে বিমান বাহিনী প্রধান ইতালি বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে ৮ ও ৯ মে অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্স ২০২৫  এ অংশগ্রহণ করবেন।  উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ.’ এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করবেন। 

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।



সম্পর্কিত খবর