বিনোদন

বিশিষ্ট্য রবীন্দ্রসংগীত শিল্পী বন্যার সুরের ধারা গানের স্কুলের জমির বরাদ্দ বাতিল

এপার ওপার দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারা নামে গানের স্কুলের খাসজমির বরাদ্দ বাতিল করেছে সরকার। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ বরাদ্দ বাতিল করে ভূমি মন্ত্রণালয় থেকে ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, ঢাকার লালমাটিয়ায় সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যার অনুকূলে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত করা ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫ এবং সিটি-১১৬৬৭ নম্বর দাগের ০.১৭০০ একর ও ১১৪১২ নম্বর দাগের ০.৩৪২০ একর মোট ০.৫১২০ একর জমি সিএস থেকে আরএস রেকর্ডে খাল শ্রেণি থাকায় ওই বন্দোবস্ত বাতিল করা হলো।

এমতাবস্থায় ডিসিকে এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয় চিঠিতে।

খালকে নাল জমি দেখিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ৯৯ বছরের জন্য এ জমি বরাদ্দ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠে। স্কুলটির উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ অনেকে।

বায়ান্ন/এমএমএল/একে



সম্পর্কিত খবর