দেশের খবর

বেগমগঞ্জে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের হাসানহাট এলাকা থেকে অনিক বাহিনীর প্রধান অনিককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরাফত হোসেন অনিক বাবুনগর গ্রামের খুরশিদ আলমের বাড়ির শাহাদাত হোসেন ওরফে হক সাবের ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার ইসলাম দৈনিক বায়ান্ন ও পল্লী নিউজ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুদীপ্ত নাথ দীপ্ত হাসান হাট এলাকায় অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি ইয়ারগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ও আদালতে একাধিক মামলা রয়েছে।  অনিক দীর্ঘদিন ধরে একটি বাহিনী গঠন করে এলাকায় চুরি,  ডাকাতি,  ছিনতাই,  চাঁদাবাজি,  জবর দখলসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। তাকে কারাগারে পাঠানোর হয়েছে।



সম্পর্কিত খবর