দেশের খবর

মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্ত থেকে রকিবুল ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার চাপাতলা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করে বিজিবি।

 

রকিকুল ইসলাম মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

 

৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, রকিকুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী ছিল। কিন্তু সে মাঝে মধ্যে সীমান্তের ওপারে ভারত থেকে গরু নিয়ে আসায় সাহায্য করতো। আমাদের প্রাথমিক ধারণা, সে সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে। তার গায়ে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে বিএসএফ'র হাতেই তার মৃত্যু হয়েছে।

 

৫৮ বিজিবির সিও লে. কর্নেল মাসুদ পারভেজ জানান, তিনি গত ২৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি। লাশটি বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে। তবে বিজিবি গত কয়েকদিনে সীমান্তে কোনো গুলির শব্দ শোনেনি। প্রাথমিকভাবে জানা গেছে, তার মুখে আঘাতের চিহ্ন আছ। হাতে গুলির চিহ্ন আছে। তবে কেনো কি কারণে সে ওখানে গিয়েছিল সে ব্যাপারে এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্তের প্রয়োজন। পুলিশ লাশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 

তবে মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, বিজিবির কাছ থেকে এখনো কোনো মরদেহ তারা পাননি ‍ৃ



সম্পর্কিত খবর