খেলাধুলা

মাদ্রিদ ছেড়ে ফ্রান্সে অসন্তুষ্ট এমবাপ্পে

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক গোলে উড়ন্ত সূচনা পেয়েছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে উড়তে থাকা ফরাসি ফরোয়ার্ডকে মাটিতে নামিয়ে এনেছে হাঁটুর চোট। আর এই চোটের তদারকি নাকি ঠিকঠাক করতে পারছে না এমবাপ্পের ক্লাব রিয়াল মাদ্রিদ। তাতেই চটেছেন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির তারকা ফরোয়ার্ড।

 

 

রিয়ালের মেডিক্যাল টিম তার চোটের কোনো সমাধান করতে ব্যর্থ হওয়ায় প্রতিকারের জন্য গেলেন নিজের দেশ ফ্রান্সে।

গত সপ্তাহে ফ্রান্সে গিয়ে কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেন এমবাপ্পে। ডিসেম্বর থেকে শুরু হওয়া বাঁ হাঁটুর চোট এখনো পীড়া দিচ্ছে তাকে। এই চোটের কারণে চ্যাম্পিয়নস লিগের প্লে অফে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেনি তিনি।

 

চোটের কোনো উন্নতি না হওয়ায় ফ্রান্সে বিশেষজ্ঞদের কাছে যাচ্ছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদও তার এই ভ্রমণের অনুমতি দিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এমবাপ্পে রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিমের ওপর পুরোপুরি সন্তুষ্ট নন। তার মতে, গত তিন মাসে ক্লাবটি চোটের সমস্যার কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছে।

 

 

যার প্রভাব পড়েছে পারফরম্যান্সেও। পাশপাশি তাকে প্রতিনিয়ত দলের বাইরেও থাকতে হচ্ছে। এমবাপ্পে বিশ্বাস করেন, বাইরে থেকে অন্য বিশেষজ্ঞের মতামত তার চিকিৎসা ও সুস্থতার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে। 

এমবাপ্পের চোটের ধরনও নিশ্চিত নয়। এখন প্রধান লক্ষ্য হলো হাঁটুর সমস্যার মূল কারণ চিহ্নিত করে তা সমাধান করা এবং মৌসুমের গুরুত্বপূর্ণ অংশে দলে ফেরা।

 



সম্পর্কিত খবর