ঈদুল আজহার দিনগত রাতে মানিকগঞ্জে অ্যাডভোকেট মুরাদ হোসেনসহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২৬ জুন বুধবার সকালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে বেউথা কড়ই তলায় মানববন্ধন পালিত হয়।
এর আগে হামলা ও লুটতরাজকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বেউথা-খালপাড় সড়কে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।
আব্দুস সোবহান মৃধার সভাপতিত্বে মানববন্ধনে আহত মুরাদ হোসেন ও তার মা মনোয়ারা বেগম ও কামাল হোসেন, মিজানুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।