দেশে আষাঢ়-শ্রাবণ মাস এলেই খাল বিল, নদী-নালাগুলো পানিতে ভরে যায়। চলাচলের জন্য তখন ব্যবহার করা হয় প্রাচীন ও জরুরি বাহন নৌকা। এদেশসহ বিশ্বের বহু দেশে এখনও স্থানীয় যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে নৌকা। তবে ব্যবহার ও আকৃতির দিক দিয়ে নৌকার নামকরণ করা হয়েছে ভিন্নভিন্ন। যেমন : সাম্পান, পাতাম, নায়রী, ময়ুরপঙ্খী, ঘাসি, লম্বা পদি, সওদাগরী, ডিঙ্গি, বাচারি, কোষা ইত্যাদি।
আষাঢ় ফুরিয়ে আসছে শ্রাবণ মাস। সারাদেশে শুরু হয়েছে বন্যার, সাথে পাল্লা দিয়ে নামছে বৃষ্টির পানি। এতে খাল-বিলের পানি বৃদ্ধি পেয়ে দেখা দিয়েছে বন্যার। বন্যার বান একদিকে যেমন নদী তীরবর্তী লোকজনদের জন্য আতঙ্ক ঠিক তেমনি ভ্রমণ পিপাসুদের জন্য তা আনন্দের খোরাক। তেমনটারই দেখা মিলেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়। পাশাপাশি ভ্রমণ পিপাসুদের কাছে কদর বাড়ছে ছাউনি নৌকায় ঘুরে ঘুরে বন্যা কবলিত এলাকার প্রকৃতি দর্শনে। হরিরারমপুরের কালিগঙ্গা নদীর কাঞ্চনপুর এলাকায় নদীর তীরবর্তী দেখা হয় ভ্রমণকারিদের দলের সাথে তারা ছাউনি নৌকা যোগে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হয়েছেন। কথা হলে নাসির রহমান, আল আমিন বলেন, আমরা এ নৌকা নিয়ে এ এলাকার প্রকৃতি দেখতে বেরিয়েছি, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হচ্ছি।