খেলাধুলা

মেসিকে নিয়ে স্ত্রীর আবেগঘন চিঠি

ফুটবল অনেক তারকা-মহাতারকা পেয়েছে। তবে কজনই পেরেছেন দর্শক-সমর্থকদের হৃদয় জয় করতে। হাতে গোনা কয়েক জন শুধু পেরেছেন পায়ের জাদুতে মানুষদের মোহবিষ্ট করে রাখতে। সেই তালিকায় নিশ্চিতভাবেই প্রথম দিকের তালিকায় থাকবে লিওনেল মেসি। ফুটবল পায়ে কখনো হাসিয়েছেন কিংবা কাঁদিয়েছেন। 

সেই হাসি-কান্নার নায়ক গতকাল আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন।

 

 

বিদায় বেলা তাই আরেকবার দর্শক-সমর্থকদের আবেগীয় করে তুললেন মেসি। এই তালিকার বিশেষ একজন ‘ভক্ত’ হচ্ছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। স্বামীর এমন বিদায়ে যিনি গর্ব অনুভব করছেন। সামাজিক মাধ্যমে মেসিকে নিয়ে এক খোলা চিঠি লিখেছেন তিনি।

 

নিচে হুবহু তুলে ধরা হলো— 

‘তোমাকে এভাবে জীবনের একটি অধ্যায় শেষ করতে দেখা কতটা যে গর্বের, লিও মেসি! এতগুলো বছর, এতসব মুহূর্ত, কতশত আনন্দ—আর তার পাশাপাশি কত আঘাত ও কষ্টের মুহূর্ত। 

 

তোমাকে কষ্ট পেতে-ভেঙে পড়তে দেখেছি, আবার নতুন করে উঠে দাঁড়াতেও দেখেছি। যখন কোনো কিছুই মনের মতো হচ্ছিল না, তখনও তোমাকে থামতে দেখিনি—সব সময় চেষ্টা করতে দেখেছি। আর এত বছর পর, তোমার নিজের সব স্বপ্ন পূরণ হতে দেখা এবং আমাদের জীবনের সবচেয়ে আনন্দের কিছু দিন উপভোগ করার সৌভাগ্যও আমার হয়েছে।

 



সম্পর্কিত খবর