খেলাধুলা

মোহামেডানকে হারিয়ে টানা পাঁচে পাঁচ কিংসের

ঘরের মাঠে রাকিব হোসেনের গোলে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল বসুন্ধরা কিংস। কেননা বসুন্ধরা কিংস অ্যারেনায় তখন যোগ করা সময়ের খেলা চলছিল। তাতে যেন মন ভরছিল না দরিয়েলতনের। তাই যোগ করা সময়ে মোহামেডানের এক ডিফেন্ডার ও গোলরক্ষককে দরিয়েলতন বোকা বানিয়ে বলকে জড়ালেন ফাঁকা জালে।

 

 

তাকে নিজেদের অর্ধ থেকে লম্বা বল বাড়ান সোহেল রানা সিনিয়র। তাতে ২-০ গোলে হাসিমুখে মাঠ ছাড়ে কিংস। 

এ জয়ে বসুন্ধরার অপরাজিত যাত্রা চলছেই। ড্রয়ে বাংলাদেশ ফুটবল লিগের এবারের মৌসুম করা কিংস টানা পাঁচ জয় পেয়েছে।

 

 

পাঁচে পাঁচ করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে তারা। ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ফর্টিসের বিপরীতে ১৬ পয়েন্ট কিংসের।

অন্যদিকে হতাশা নিয়ে মাঠ ছাড়ার আগে আরও একটি ধাক্কা খেয়েছে মোহামেডান। কেননা যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লাল কার্ড দেখেছেন তাদের মিডফিল্ডার মোজাফফরভ মোজাফফর।

 

 

সোহেল রানাকে হাত দিয়ে আঘাতা করে এই শাস্তি পান তিনি। শাস্তি দেওয়ায় রেফারির দিকে বেশ কবার তেড়ে যান তিনি। সতীর্থরা পরে উজবেকিস্তানের মিডফিল্ডারকে আটকান।

ম্যাচের ১৫ মিনিটে লিড নেয় বসুন্ধরা। বাঁপ্রান্ত থেকে ফাহিমের দারুণ এক ক্রস থেকে মোহামেডানের ডি বক্সে ফাঁকায় দাঁড়ানো রাকিব শুধু ডান পায়ে জালের পথ দেখিয়ে দেন।

 



সম্পর্কিত খবর