খুলনা

যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আইনমন্ত্রীর আহ্বান

যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে আপনাদের এই আনন্দ-উৎসব, যে ভক্তি-শ্রদ্ধা, ধর্মের প্রতি যে আস্থা-বিশ্বাস—সেই জায়গায় আমি আপনাদের সাথে সংহতি প্রকাশ করছি। সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নির্ভয়ে ধর্ম পালন করতে পারছে এখন। আমরা চাই এই পরিবেশ বজায় থাকুক।"

মন্ত্রী আরও বলেন, "পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। সব অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করাই ছিল তাঁর মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমরা যখন সংগ্রাম করব, আপনারা আমাদের পাশে থাকবেন।"

জন্মাষ্টমীর আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন আইনমন্ত্রী। সে সময় ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদসহ অন্যেরা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর