নওগাঁর রাণীনগরে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার রাতে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসীর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত ক্লাবের সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলনের সভাপতিত্বে ক্লাবঘরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগ্রাম ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের প্রধান সমন্বায়ক এসআই সিরাজুল ইসলাম, সমন্বায়ক মামুনুর রশিদ মিঠন ও সাংগঠনিক সম্পাদক আঙ্গুর হোসেন সরদার। এছাড়া ক্লাবের অন্যান্য সদস্য এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৌদি আরব প্রবাসী রাজু আহমেদ এবং মালয়েশিয়া প্রবাসী শহিদুল ইসলাম মণ্ডলকে কদবেল গাছের চারা দিয়ে সংবর্ধনা জানানো হয়।