নওগাঁর রাণীনগর উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সকাল থেকেই নেতা-কর্মীরা এসে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। সেখান থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাণীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান বাবু, রোকনুজ্জামান খান রুকু, এ কে এম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন ও সাবেক সভাপতি এস এম আল ফারুক জেমস। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্যসচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনিসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।