রাজশাহী

রাণীনগরে বিসিআইসি’র অবসরপ্রাপ্ত প্রকৌশলী নবির উদ্দিন খানের ইন্তেকাল

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর অবসরপ্রাপ্ত প্রকৌশলী আলহাজ্ব নবির উদ্দিন খান (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

নবির উদ্দিন খান নওগাঁ জেলার রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া বিলকৃষ্ণপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিন খানের ছেলে। বার্ধক্যজনিত কারণে রবিবার রাতে তিনি নিজ বাসভবনে মারা যান। সোমবার বেলা ১১টায় পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

 

তিনি চাকরি জীবনে দেশের বিভিন্ন স্থানে কাজ করলেও সর্বশেষ বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার সাইলো থেকে অবসরে যান। চাকরি শেষে নিজ এলাকায় বসবাস করতেন।

 

তাঁর জীবনদ্দশায় তিনি এলাকায় 'মানবতার ফেরিওয়ালা' হিসেবে পরিচিত ছিলেন। মানুষের বিপদে-আপদে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন এবং এলাকার উন্নয়নে তাঁর প্রত্যক্ষ ভূমিকা ছিল। তাঁর ধারাবাহিক সহযোগিতায় এলাকায় বেশ কিছু মসজিদ ও মাদ্রাসার ভবন নির্মাণ করা হয়।



সম্পর্কিত খবর