নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুর নিজস্ব উদ্যোগে নওগাঁর রাণীনগর উপজেলার এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত একই পরিবারের যমজ দুই বোনসহ ৭৩ জন কৃতী শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে পরিবেশবান্ধব গাছ প্রদান করা হয়। এ ছাড়া উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন শিক্ষার্থীকে বাইসাইকেল ও তিনজন ছাত্রী/মেয়ে শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির আর্থিক অনুদান প্রদান করা হয়।
রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়াম) উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. এছাহক আলী, সাবেক সভাপতি এস এম আল ফারুক জেমস, সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান বাবু, সহসভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্যসচিব মাহমুদ হাসান বেলাল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শিক্ষা কর্মকর্তা শাফিউল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং শিক্ষার্থী আয়নাফ সাদিক মাহিন, উম্মে হাবিবা, মোত্তালেব ও যমজ দুই বোনের অন্যতম রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তাহেরা হামিদা।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।