রাজশাহী

রাণীনগরের করজগ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন করজগ্রাম ‘আলোর ডাক’ সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে করজগ্রাম মাঠে এই জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে জলিল একাদশ বন্তাইর ১-০ গোলে সিম্বা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

 

করজগ্রাম আলোর ডাক সংগঠনের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কৃত করেন আমন্ত্রিত অতিথিরা।

 

এ সময় রাণীনগর থানা বিএনপির সভাপতি আলহাজ এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবদলের আহ্বায়ক মোজাক্কের হোসেন, যুগ্ম সম্পাদক সিরাজ এ আলম, সদর খট্টেশ্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কালীগ্রাম ইউনিয়ন সাধারণ সম্পাদক সোলাইমান আলী মণ্ডল ও সাইদুজ্জামান রুবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শামীম আহম্মেদ এবং সহকারী রেফারি ছিলেন আমিনুল ও সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাহিদ নেওয়াজ ও দৌলত খান।

 


সম্পর্কিত খবর