চট্টগ্রাম প্রতিদিন

রুমায় নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

বান্দরবানে রুমা উপজেলা চার ইউনিয়নের নবনিবার্চিত সদস্যরা শপথ নিয়েছেন। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। 

 

রুমা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী সদস্য ও সংরক্ষিত মহিলা ৪৮জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য অনুষ্ঠানে প্রধান অতিথি উহ্লাচিং মারমা, বিশেষ অতিথি রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম, পুরুষ ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বম ও মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

শপথ বাক্য পাঠ গ্রহণের পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা, গালেংঙ্গ্যা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো ও রেমাক্রী প্রাংসা ইউনিয়নের চেয়ারম্যান জিরা বম উপস্থিত থাকলেও সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শৈমং মারাম(শৈবং) উপস্থিত ছিলেন না।

 

নবনিবার্চিত জনপ্রতিনিধিত্বে দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান রুমা উপজেলার নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী।

 

 

 



সম্পর্কিত খবর