দেশের খবর

রূপগঞ্জে ব্যবসায়ী রতন হত্যা মামলা'র আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মো: রতন হত্যা ও আফজাল হোসেন হত্যা চেষ্টা মামলা'র আসামিদের ফাঁসির  দাবীতে  মানববন্ধন করেছেন  স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (২৭-জুন) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের তারাব পৌরসভার বিশ্বরোড  এলাকায় এ মানববন্ধন  হয়।
মানববন্ধনে নিহত রতনের স্ত্রী হালিমা আক্তার বলেন,গত ১৭ জুন ইউনুস ওরফে (কুত্তা ইউনুস), বাবু হাসেম, জামাল, আশরাফুল সহ অন্যান্য আসামিরা তার স্বামী রতনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পূর্ব শত্রুতার জেরে  কুপিয়ে হত্যা করে। আমি এ হত্যার বিচার চাই।
 
নিহত রতনের ছেলে জোনায়েদ হোসেন বলেন, আমার বাবাকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।
 
আহত আফজাল হোসেনের বোন ফাহিমা বেগম বলেন, গত ০৩ এপ্রিল আমার ভাই আফজাল হোসেনের পায়ের রগ কেটে দিয়েছিল এই সন্ত্রাসীরা। তাকে আমরা মুমূর্ষু অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে যাই। আমার ভাই এখনও পঙ্গুত্ব অবস্থায় রয়েছে।সন্ত্রাসীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। আমি সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তির দাবী করছি।
 


সম্পর্কিত খবর