চট্টগ্রাম প্রতিদিন

লামায় প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ

লামায় এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। এই বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে গত বুধবার রাতে লামা থানায় মামলা দায়ের করে।

মামলা সূত্রে জানা যায়, মেয়ের মা সংসারের কাজে পার্শ্ববর্তী চকরিয়া যায়। মেয়েটি বাড়িতে একা ছিল। ঘরে একা পেয়ে ধর্ষক আলতাজ উদ্দিন (৩০) তাকে জোর পূর্বক ধর্ষন করে। আলতাজ উদ্দিন পার্শ্ববর্তী শামুকছড়া এলাকার জহির আহমদের ছেলে।

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ভিকটিমের মা বাদী হয়ে মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। অভিযুক্ত ব্যক্তিকে আটকে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

 

 



সম্পর্কিত খবর