জাতীয়

লোহাগাড়ায় মোস্তফিজুর রহমান কলেজে বিএসসি (পাস) কোর্স বাতিল

চট্টগ্রামের লোহাগাড়ার আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজে দীর্ঘদিন শিক্ষার্থী সংকট ও কার্যত অচলাবস্থার কারণে বিএসসি (পাস) কোর্সের অধিভুক্তি বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত ১৪ আগস্ট এক আদেশে বলা হয়, ২০১২ খ্রিস্টাব্দ থেকে কলেজে বিএসসি (পাস) কোর্সে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। ভর্তি ও রেজিস্ট্রেশন সেল থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 
 
এর আগে বিশ্ববিদ্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও কলেজ কর্তৃপক্ষের জবাব অসন্তোষজনক হওয়ায় অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশন-২০১৯ এর ধারা ১ এর উপধারা ১১(৪) এবং ধারা ৩৩ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, ভর্তি ও রেজিস্ট্রেশন সেলসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবহিত করা হয়েছে। পাশাপাশি কলেজের গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।
 
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেতার উদ্দিন বলেন, ২০১২ সাল থেকে বিএসসি (পাস) কোর্সে শিক্ষার্থী ভর্তি হচ্ছিল না। বারবার চেষ্টা করেও পর্যাপ্ত শিক্ষার্থী পাওয়া যায়নি। তাই বিশ্ববিদ্যালয় কোর্সটি বাতিল করেছে। তবে আমরা বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন এবং নতুন কোর্স চালুর উদ্যোগ নিতে চাই


সম্পর্কিত খবর