একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে বিনির্মাণের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন লোহাগাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আটার সময় উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক আহবায়ক নাজমুল মোস্তফা আমিন, জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এস.এম সলিম উদ্দিন খোকন চৌধুরী, জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মোঃ সাজ্জাদুর রহমান, জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য মোঃ ফৌজল কবির-সহ লোহাগাড়া উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সাথে ছিলেন।
পরিদর্শন কালে মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিএনপি নেতৃবৃন্দকে স্বাগত জানান।
বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন কালে সাথে ছিলেন পূজা কমিটি প্রধান উপদেষ্টা সুনীল কুমার চৌধুরী, লোহাগাড়া উপজেলা পূজা কমিটি
সভাপতি মৃণাল কান্তি দাস মিলন মেম্বার, উপদেষ্টা সুভাষ চন্দ্র নাথ, উপদেষ্টা প্রদীপ কান্তি নাথ, উপদেষ্টা প্রসেনজিৎ পাল৷ উপদেষ্টা শিবু পদ চৌধুরী, সহ-সভাপতি মাস্টার খোকন নাথ, লোহাগাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পলাশ দাশ, সাধারণ সম্পাদক প্রফেসর বাবলু শংকর নাথ, যুগ্ন সম্পাদক কাঞ্চন আচার্য্য, সহ-সাংগঠনিক সম্পাদক খোকন সুশীল ও সিনিয়র সদস্য সুমন মজুমদার
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী পূজা মন্ডপের নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ দেন।
তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সুতরাং নাগরিক হিসেবে খাদ্য, বস্ত্র সহ অন্যান্য মৌলিক অধিকারের পাশাপাশি ধর্ম পালনের অধিকারও রয়েছে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার একটি অস্প্রদায়িক বাংলাদেশ বিনিমানের লক্ষ্যে সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। তিনি সকলের প্রতি শুভেচ্ছা জানান।
শেষে লোহাগাড়া উপজেলা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে পূজা মন্ডপ কমিটি নেতৃবৃন্দ হাতে আথিক অনুদানের চেক হস্তান্তর করেন।