চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় সাপ সচেতনতা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

লোহাগাড়ায় সাপ সচেতনতা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে লিডারশীপ স্কুল-বিজ্ঞান ক্লাব আয়োজিত স্কুল হলরুমে সেমিনারে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ। সেমিনারে স্ন্যাক রিস্কিও বাংলাদেশ টিমের সদস্যরা সাপ বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল খালেক, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান ও মহিউদ্দিন প্রমুখ।
ছবির ক্যাপশন- সাপ সচেতনতা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য রাখছেন ডা. মোহাম্মদ হানিফ। 


সম্পর্কিত খবর