খেলাধুলা

শরিফুলের বিরল রেকর্ড

সবাই যখন আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত, তখন ব্যাট হাতে একপ্রান্ত আগলে রাখলেন একদম শেষ ব্যাটার শরিফুল ইসলাম! সবার শেষে, অর্থাৎ ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে দলীয় সর্বোচ্চ ১৪ রান সংগ্রহ করেন এই পেসার। আর তাতেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক বিরল রেকর্ডের খাতায় নাম উঠে গেল তার।

 

 

অস্ট্রেলিয়ার মতো পরাশক্তি দলের বিরুদ্ধে ১১ নম্বরে নেমে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার ঘটনা এই প্রথম। আর পুরো টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে ১৩তম বারের মতো ১১ নম্বরে নামা কোনো ব্যাটার করলেন দলের সর্বোচ্চ রান। 

 

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এর আগে কেবল একজন ক্রিকেটারই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। ২০০৪ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাত্র ১২৪ রানেই গুটিয়ে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

 

 

সেবার ১১ নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেছিলেন তৎকালীন ফাস্ট বোলার তালহা জুবায়ের। 

 



সম্পর্কিত খবর