দেশের খবর

শরীয়তপুর সনতনী ঐক্য'র বিক্ষোভ; রক্তে আগুন লেগেছে, সনতানী জেগেছে

শরীয়তপুর সনতনী ঐক্য'র বিক্ষোভ সমাবেশ হাজার-হাজার ধর্মাবলম্বী মানুষের শ্লোগান; জেগেছে-রে জেগে-ছে সনতনী জেগেছে। রক্তে আগুন লেগেছে, সনতানী জেগেছে।

 

 ১২ আগস্ট বিকেল ৩ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে 

এমন শ্লোগানে সমাবেত হতে থাকেন হিন্দু সম্প্রদায়ের সকল বয়সী পুরুষ ও নারী।

 পরে হাজার-হাজার সনাতনী ধর্মাবলম্বী একত্রিত হয়ে দেশব্যাপী সনাতন সম্প্রদায়ের উপর হামলা জমি দখল, মন্দির ও বসতবাড়ি ভাংচুরের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করেন জেলা সনাতনী ঐক্য। বিক্ষোভকারীরা প্লেকার্ড, ব্যনার প্রদর্শন করেন একটিতে লেখা রয়েছে "রঞ্জিত স্বাধীনতায় রঞ্জিত সকলেই, বিজয় হয়েছে রক্তের বিনিময়, হিন্দুরা কেন নিরাপদ নয়? এধরনের অনেক প্রশ্নের জবাব চেয়ে তারা ব্যনার ও প্লেকার্ড হাতে নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পালং বাজার কেন্দ্রীয় হরি মন্দির গিয়ে সমাপ্তি করেন। 

এসময় শরীয়তপুর সনাতনী ঐক্য নেতা এড.আমিত ঘটক ও সমীর কিশোর দে এই বিক্ষোভ সমাবেশ থেকে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ৮ দফা দাবী একত্বতা ঘোষণা করেন। এসময় এড.অমিত ঘটক বলেন, এই ৮দফা দাবী বর্তমান এই তত্ত্বাবধক সরকারকে বাস্তবায়ন করতে হবে। যদি এই ৮দফা বাস্তবায়ন না হয়। তাহলে আপনারা প্রস্তুত থাকবেন। আমরা ঢাকা শাহবাগের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে মিলে মিশে এক সাথে, সাড়া দেশে   কর্মসূচি দিব। এই ৮ দফা বাস্তবায়নের জন্য। এসময় সমাবেশের সবাইকে ৮ দফা দাবী পড়ে শুনান। দাবীগুলো হলো, ১। সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথাপোযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

২। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন করতে হবে।

৩। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে।

৪। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টিকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে।

৫। ‘দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন’ যথাযথ বাস্তবায়ন করতে হবে।

৬। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা রুম বরাদ্দ করতে হবে।

৭। সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড, আধুনিকায়ন করতে হবে। 

৮। শারদীয় দুর্গাপুজায় ৫ দিন ছুটি দিতে হবে।

 

বিক্ষোভ সমাবেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিয়োজিত ছিলেন বাংলাদেশ সেনা বাহিনী ও পুলিশ। 

শান্তিপূর্ণ এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন শরীয়তপুর সনাতনী ঐক্য নেতা এড.আমিত ঘটক, সমীর কিশোর দে, পরাণ চন্দ্র দাস ও এড.নিরঞ্জন সরকার, প্রমূখ। 



সম্পর্কিত খবর