বরিশাল

শহীদ কন্যা লামিয়ার মায়ের হাতে সরকারি সহয়তা তুলে দিলো দুই মন্ত্রনালয়

পটুয়াখালীতে শহীদ কন্যা লামিয়ার মায়ের হাতে সরকারি সহয়তার ৭৫ হাজার টাকা তুলে দিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব সারাওয়াত মেহজাবীন। আজ বুধবার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লামিয়ার মা রুমা বেগমের হাতে এ অর্থ তুলে দেন তিনি। 

 

এ সময় তিনি সাংবাদিকদের জানান,প্রাথমিক ভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রমালয় থেকে ২৫ হাজার এবং সমাজ কল্যান মন্ত্রনালয় থেকে ৫০ হাজার মোট ৭৫ হাজার টাকা সহয়তা করা হয়েছে। সরকার এ পরিবারটির পাশে রয়েছে। তারা যেন ন্যায় বিচার পায় সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। এ সময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা উপস্থিত ছিলেন। উল্লেখ্য লামিয়াকে ২৭ এপ্রিল রাতে জুলাই বিপ্লবে শহীদ জসীম উদ্দীনের কবরের পাশে দাফনের পর শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তার মা রুমা বেগম। পরে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।



সম্পর্কিত খবর