দেশের খবর

শিবপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

 
 
নরসিংদীর শিবপুরে নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
 
কর্মসূচিতে বক্তব্য দেন হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের শিবপুর উপজেলা শাখার সভাপতি ওয়ালী উল্লাহ, সাধারণ সম্পাদক ইসমাঈল ভূইয়া ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আল-আমীন ভূইয়া প্রমুখ।
 
বক্তারা বলেন, “শিশুর জন্মের পর ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য টিকা প্রদান করে থাকেন স্বাস্থ্য সহকারীরা। এ কাজ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। ফলে পদমর্যাদাসহ বেতন বৈষম্যের শিকার হচ্ছি।”
 
তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও বেতন স্কেল উন্নীতকরণসহ অন্যান্য দাবি।
 
স্বাস্থ্য সহকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ইপিআইসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে কর্মবিরতি চালিয়ে যাবেন।


সম্পর্কিত খবর