টপ নিউজ

শেখ হাসিনা গণতন্ত্রকে গোরস্তানে পাঠিয়েছেন : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী। তিনি গণতন্ত্রকে গোরস্তানে পাঠিয়েছেন। তাই হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছে, যারা রক্তাক্ত করেছে জনপদের পর জনপদ। তারা বিএনপির সদস্য হতে পারবে না। এ ছাড়া যারা সমাজে চাঁদাবাজি করে, মানুষের মনে আতঙ্ক তৈরি করে, নদীর বালু, অন্যের জমি দখল করে তারাও বিএনপির সদস্য হতে পারবে না।’

আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর মাধবদীতে হেরিটেজ রিসোর্টের হলরুমে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এএসব কথা বলেন তিনি। 

 

রুহুল কবীর রিজভী বলেন, ‘সমাজের যারা সজ্জন মানুষ, যারা ভালো মানুষ, রিটায়ার্ড কর্মকর্তা ও কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক, কৃষক প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবেন। সমাজবিরোধীরা যদি বিএনপিতে যোগ দিতে না পারে, তবে ৯০ শতাংশ মানুষ বিএনপির পতাকাতলে আসবে।

 

 

এদিকে জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তাদের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার বক্তব্য মিলে যাচ্ছে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব) জয়নাল আবেদীন, স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, সদস্য ফেরদৌস আহমেদ খোকন, আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

 

 

এ ছাড়া জেলা বিএনপি ও পলাশ ব্যতীত ৫টি উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

 



সম্পর্কিত খবর