দেশের খবর

শ্যামনগরে তিন দিনে সড়ক দূর্ঘটনা,পানিতে ডুবা ও আত্নহত্যা জনিত কারণে তিন জনের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত তিন দিনে সড়ক দূর্ঘটনা, পানিতে ডুবা ও আত্নহত্যা জনিত কারণে তিন জনের মৃত্যু হয়েছে।

 

গত মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার দিকে কালিগঞ্জ শ্যামনগর সড়কে মৌতলা জাহাজঘাটা নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় এবাদুল শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলার মুড়াগাছা গ্রামের আজিজ শেখের পুত্র।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহাজঘাটা নামকস্থানে ইঞ্জিন ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক এবাদুল শেখ মারাত্নক আহত হন এ অবস্থায় স্থানীয়রা তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

অপরদিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির ছোটভেটখালী গ্রামে আব্দুস সাত্তার মোড়লের মৎস্য প্রজেক্টের পুকুরের পানিতে অপু মন্ডল(২৪) নামে এক ঘের কর্মচারীর পুকুরে ডুবে মারা যান।

 

শ্যামনগর থানা পুলিশ জানান মঙ্গলবার(২৪ জুন) রাতে কোন এক সময়ে পুকুরের পানিতে ডুবে অপু মন্ডল মারা যান।

মৃত অপু মন্ডলের বাড়ী খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার আড়বাড়িয়া গ্রামে। তার পিতার নাম হরেন্দ্র নাথ মন্ডল।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এদিকে গতকাল বুধবার(২৬ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার গাবুরা ইউপির চকবারা গ্রামে মনিরুল ইসলাম বাবু(২৫) নামে এক যুবক আত্নহত্যা করেছেন। সে একই গ্রামে আকছেদ আলী গাজীর পুত্র।

 

স্থানীয়রা জানান দুপুরের পর নিজ ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে মনিরুল ইসলাম আত্নহত্যা করেন।

 

আত্নহত্যার কারণ জানতে চাইলে স্থানীয়রা বলেন পারিবারিক কলহের কারণে আত্নহত্যা করতে পারেন।

 

এ ব্যপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

 



সম্পর্কিত খবর