গাজীপুরের শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের পন্য তৈরি করার অপরাধে বি বাড়ীয়া দয়াল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলার জানাবার এলাকায় বেকারির কারখানায় অভিযান চালিয়ে বেকারির মালিক ইব্রাহীমকে এই জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি আল মামুন। সহকারী কমিশনার আল মামুন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় খাদ্যপন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকে। এর ধারাবাহিকতায় উপজেলার জৈনা বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী বেকারী মালিক ইব্রাহীমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।