দেশের খবর

সরাইলে ট্রাকচাপায় সড়কে গেল ২ প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, বড্ডাপাড়া আলিয়া মাদরাসার সামনে সিলেটগামী একটি মাছবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশারচালক ও এক যাত্রী নিহত হন।

তিনি আরো জানান, সকালে কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 



সম্পর্কিত খবর