দেশের খবর

সাংবাদিক আসিফ কাজলের পিতার ১৩তম মৃত্যু বার্ষিকী আজ

ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের পিতা মরহুম আইয়ুব হোসেন বিশ্বাসের ১৩তম মৃত্যু বার্ষিকী আজ (১৫ জুন) শনিবার। প্রতি বছরের ন্যায় দিবসটি পালনে পারিবারিক ভাবে বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়েছে। এ উপলক্ষ্যে মরহুমের রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে মরহুমের মাজার জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, দর্শনা সুগার মিলের সাবেক সিডিএ মরহুম আইয়ুব হোসেন বিশ্বাস বার্ধক্য জনিত কারণে বিগত  ২০১১ সালের ১৫ জুন ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে ইন্তেকাল করেন।



সম্পর্কিত খবর