ঝিনাইদহের কালীগঞ্জ থানার নবাগত ওসি জুলফিকার আলী স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। বুধবার বেলা ১১টায় থানায় অনুষ্ঠিত ওই মতবিনিময়ে ওসি বলেন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা উন্নয়ন কর্মকাণ্ডে তিনি সাংবাদিকদের সহযোগিতা চান। মতবিনিময়ের শুরুতেই তিনি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হয়ে বলেন, মাদকসেবী ও ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি অনলাইন জুয়া ও চুরি-ছিনতাই রোধে পুলিশ কাজ করবে। তিনি আরও বলেন, গণমাধ্যমের কর্মীরা সমাজের দর্পণ। আপনারা যদি আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে এ উপজেলার মানুষকে নিরাপদ রাখতে সক্ষম হব। পাশাপাশি সব অনিয়ম, দুর্নীতি ও অপরাধমুক্ত সমাজ গঠনে থানা-পুলিশ সচেষ্ট থাকবে। এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌরাঙ্গ কুমার বসু ও এসআই নাজমুল হোসেন।
মতবিনিময়ে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম, দৈনিক সমকালের প্রতিনিধি জামির হোসেন, কলামিস্ট এম এ কাদের, মোহনা টিভির সোহেল আহমেদ, এশিয়ার পোস্টের হাবিব ওসমান, এশিয়া বাণীর শাহজাহান আলী সাজু, জি টিভির ওলিয়ার রহমান, আজকালের খবরের আরিফ মোল্লা, গ্রিন টিভির আশিকুর রহমান, দিনকালের হুমায়ুন কবির সোহাগ, এস টিভির রিয়াদ হোসেন, দৈনিক বায়ান্ন ও আমাদের সময়.কম-এর ফিরোজ আহমেদ, জনকণ্ঠের মাসুদ রানা, ভোরের ডাকের এনামুল হক সিদ্দিক, ভোরের দর্পণের মমিনুর রহমান মন্টু ও কালের কণ্ঠের নয়ন খন্দকারসহ অন্যান্য সাংবাদিক।