দেশের খবর

সাতক্ষীরার বিনেরপাতায় সুইজগেট নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরার বিনেরপাতায় সুইজগেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।  রোববার (১৬ মার্চ) শহরের অদূর বিনেরপাতা এলাকার কুলুটিয়া সুইচগেটের  কাজের উদ্বোধন করেন, প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এ কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৬ লাখ টাকা। 

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আসিফ-উ-দৌলা, কলারোয়া উপজলা বিএনপির যুগ সাধারন সম্পাদক আব্দুল কাদের বাচু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নগরঘাটার সাবেক ইউপি চেয়ারম্যান মহবত আলী সরদার, বাংলাভিশন টিভি ও বাসসের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় এলাকাবাসী। 

প্রধান অতিথি বিএনপি নেতা হাবিব এসময় বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আমিন এন্ড কোং এর কাছ থেকে গোপালগঞ্জের জনৈক লিটু মিয়া মোল্লা প্রভাব খাটিয়ে নিয়ে নেন এ কাজটি। এরপর তিনি সেখান তার ইছামত অনিয়ম দূর্নীতি করে কাজটি শুরু করেন। একপর্যায়ে অনিয়ম দূর্নীতির খবর পয়ে দুদক কর্মকর্তারা সরজমিন এস কাজটি বন্ধ কর দেন। দীর্ঘদিন এ কাজটি বন্ধ থাকার পর সাতক্ষীরার তালা, কলারোয়া ও সদর উপজেলার হাজার হাজার মানুষের দূর্ভোগ ও দূর্দশার কথা চিন্তা করে তিনি (হাবিব) সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজটি দ্রুত আবার শুরু করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর গণস্বাক্ষর আবেদন জমা দেন। তার অক্লান্ত পরিশ্রমের পর আবারো পূনরায় কাজটি শুরু করার জন্য লিখিত অনুমতি দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এরপর তিনি আজ এ নির্মান কাজর উদ্বোধন করেন। 

এদিকে, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আমিন এন্ড কোং সঠিকভাব এ কাজটি দ্রুত সম্পন করার জন্য এসময় অঙ্গিকার করেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর