রংপুর

সাদপন্থীদের তথাকথিত ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

বিতর্কিত সাদপন্থীদের তথাকথিত ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

৯ নভেম্বর রবিবার সকালে পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঈমান-আকিদা রক্ষা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ কারী মো. আব্দুল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি ও ঈমান-আকিদা রক্ষা কমিটির প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিন, সহ-সভাপতি সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহীন এবং সদস্য আব্দুল বারী।

ঈমান-আকিদা রক্ষা কমিটি ও হেফাজতে ইসলাম পঞ্চগড় জেলা শাখা যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই, ঈমান-আকিদা রক্ষার জন্যই কাজ করছি। কিন্তু তাব্লিগের নামে ভুল আকিদা ছড়ালে চুপ থাকা ঈমানের দায়িত্বের পরিপন্থী।

তারা আরও বলেন, সাদপন্থীরা ঈমান বিধ্বংসী অসংখ্য বক্তব্য দিয়েছেন। তারা বলেন, কোরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা ব্যভিচারী নারী বা বেশ্যার উপার্জন থেকেও নিকৃষ্ট। সাদপন্থীরা অতীতে টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় হামলা করে অসংখ্য ওলামায়ে কেরাম ও মুসলমানদের হতাহত করেছেন।

সাদপন্থীদের ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড থেকে সরলমনা মুসলমানদের ঈমান রক্ষার জন্য আমরা সাদপন্থীদের ইজতেমা বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী, ডিসি ও এসপি মহোদয়ের কাছে অনুরোধ জানিয়েছি।

তারা হুশিয়ারি দিয়ে বলেন, আমাদের দাবির পরেও যদি প্রশাসন ইজতেমা বন্ধের অনুমতি দেয়, তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

 


সম্পর্কিত খবর