খবর প্রতিদিন

সিলেটে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

 



সিলেটে ১৩ বছর বয়েসি এক কিশোরী আত্মহত্যা করেছে। মহানগরের সুবিদবাজারে নুরানী আবাসি এলাকা থেকে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকালে এই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

আত্মহত্যাকারী কিশোরীর নাম জান্নাত আরা শিপা (১৩)। পরিবারের সঙ্গে তিনি নুরানী আবাসিক এলাকার ৫১/১০ নং বাসায় থাকতেন।

আত্মহত্যার বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মায়নুল জাকির। 

আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মফিজুল ইসলামের বরাত দিয়ে ওসি জানান- মেয়েটির মা নেই। বাবা অসুস্থ। দিনের কোনো এক সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শিপা। প্রতিবেশিরা তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে সেটি নামিয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠায়। 

তবে কী কারণে শিপা আত্মহত্যা করেছে সেটি এখনও জানতে পারেনি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে। 
 
 
 


সম্পর্কিত খবর