খবর প্রতিদিন

সিলেটের কুশিয়ারা নদীতে সেতু নির্মাণ স্থান পরিদর্শন করলেন দুই এমপি

সিলেটের বালাগঞ্জ ও রাজনগরের সাথে যোগাযোগের জন্য কুশিয়ারা নদীর উপর সেতু নির্মানের স্থান পরিদর্শন করেছেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব ও মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ।

 

শনিবার সকালে বালাগঞ্জ ও রাজনগর অংশে নদীর দুই পারে সেতু নির্মাণের স্থান পরিদর্শন করা হয়। এর আগে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সেতু নির্মাণের নকশা দেখানো হয়।

 

এ সময় অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, পূর্ব পৌলনপুরের ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিহাব উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া প্রমুখ।

 



সম্পর্কিত খবর