দেশের খবর

সীতাকুণ্ডে বাস-ট্রাক দুর্ঘটনায় নিহত ৫

কা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় সিডিএম পরিবহনের বাস উল্টে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হন। রোববার (১৬ নভেম্বর)  সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ডের বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশের ওসি জাকির রাব্বানী।  তিনি বলেন, সন্ধ্যায় চট্টগ্রামমুখী লেনে সিডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকে গিয়ে ধাক্কা দেয়। পরবর্তীতে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন  বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, আমরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, “ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকাজ চলছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।” এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বাধাগ্রস্ত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

 



সম্পর্কিত খবর