১৬ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত আপিল বিভাগের জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন তিনজন চেম্বার বিচারপতি মনোনীত করেছেন প্রধান বিচারপতি। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ১৬ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত কোর্টের অবকাশকালে, সাপ্তাহিক ও ঘোষিত সরকারি ছুটিতে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারপতি হিসেবে আগামী ০১ অক্টোবর থেকে ২২ অক্টোবর বিচারপতি মো. রেজাউল হককে, ১৭ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিচারপতি এস এম এমদাদুল হককে এবং ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর বিচারপতি ফারাহ মাহবুবকে মনোনীত করেছেন।
বিচারপতি এস এম এমদাদুল হক ১৭, ২১, ২২, ২৩, ২৭ ও ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় শারীরিক উপস্থিতিতে চেম্বার কোট-১ এ আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি ফারাহ মাহবুব ২০, ২৩, ২৪, ২৭, ২৯ ও ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় শারীরিক উপস্থিতিতে চেম্বার কোর্ট-২ এ আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।