বিনোদন

স্ত্রীকে নিয়ে মন্তব্যে বিতর্কে ভিকি কৌশল

বলিউডের জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। স্ত্রী ও বিয়ে প্রসঙ্গে ভিকির এক মন্তব্য ভালোভাবে নেননি নেটিজেনদের একাংশ, যার জেরে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা।

 

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জনপ্রিয় সংলাপ ‘হাউ ইজ দ্য জোশ?’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভিকি বলেন, অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের ‘জোশ’ সময়ের সঙ্গে কমে যায়। তিনি রসিকতার ছলে মন্তব্য করলেও, অনেকেই সেটিকে বিয়ে ও নারীদের প্রতি অসম্মানজনক ইঙ্গিত হিসেবে দেখছেন।

 

ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এক নেটিজেন মন্তব্য করেন, “২০২৬ সালেও এ ধরনের রসিকতা করা দুঃখজনক—এ থেকেই পুরুষদের মানসিকতা বোঝা যায়।”

 

যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি ভিকি কৌশল বা ক্যাটরিনা কাইফ।

 

 

তবে বিতর্ক যেন থামছেই না।

 



সম্পর্কিত খবর