হরতালের দ্বিতীয় দিনে বগুড়ার শেরপুর রোডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। পিটিআই স্কুল মোড় থেকে মিছিল বের হয়। মিছিল শেষে ঠনঠনিয়ায় সমাবেশ করে।
মিছিল থেকে কয়েকটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।
অপরদিকে, শেরপৃর রোডে ইবনে সিনা ডায়াগনস্টিক এর সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে জামাত-শিবির নেতা কর্মীরা। সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়।
হরতালে স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও কিছু দুরপাল্লার বাস চলাচল করছে। শহরে রিকশা, অটোরিকশা, হালকা যানবাহন চলাচল করছে।
গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।