বিনোদন দুনিয়ার তারকাদের কাছে মর্যাদার প্রতীক ‘হলিউড ওয়াক অব ফেম’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ফুটপাতজুড়ে গড়ে উঠেছে এই বিখ্যাত স্থান।
বিশ্বের খ্যাতনামা তারকাদের সম্মানে সেখানে বসানো হয়েছে বিশেষ তারকা-চিহ্ন, যেখানে খোদাই করা রয়েছে তাঁদের নাম।
এবার সেই বিখ্যাত ‘ওয়াক অব ফেম’-এ গিয়ে নিজের প্রিয় তারকার স্মৃতিতে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবির। কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সেই ভ্রমণের অংশ হিসেবেই ঘুরে দেখেছেন হলিউডের এই ঐতিহাসিক স্থান।
‘ওয়াক অব ফেম’-এ গিয়ে অনেক তারকার নাম চোখে পড়লেও সাফার অপেক্ষা ছিল বিশেষ একজনের জন্য। তিনি পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন। প্রিয় এই শিল্পীর নাম খুঁজতেই যেন পুরো জায়গাটি ঘুরে দেখছিলেন অভিনেত্রী।
শনিবার (২২ আগস্ট) নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেন সাফা।
ছবিতে হলুদ পোশাকে ‘ওয়াক অব ফেম’-এ মাইকেল জ্যাকসনের তারকার পাশে বসে থাকতে দেখা যায় তাঁকে। মুখে ছিল উচ্ছ্বাস আর চোখে-মুখে ধরা পড়েছে বিশেষ মুহূর্তের আনন্দ।
সেই অনুভূতি প্রকাশ করে সাফা লেখেন, ‘মাইকেল জ্যাকসনের ভক্ত হিসেবে এই মুহূর্তটি আমাকে ধরে রাখতেই হলো। হলিউড ওয়াক অব ফেমে পা রাখার পর যে নামটি খুঁজছিলাম, সেটি ছিল মাইকেল জ্যাকসন। অবশেষে যখন সেটি দেখতে পেলাম, হৃদয়টা যেন আনন্দে ভরে গেল।