চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারী ফরহাদাবাদে প্রবাসী পরিষদের ভালেবাসার উপহার প্রদান

ফরহাদাবাদ প্রবাসী পরিষদের ১৫ তম ভালবাসার উপহার প্রদান করলেন ভয়াবহ অগ্নিকান্ডে নিঃস্ব হয়ে যাওয়া এক অসহায় পরিবারকে।

 

ফরহাদাবাদ মূসাবীয়া সংলঙ্গ পূর্ব পাশে ওয়াহেদ আলী টেন্ডলের বাড়িতে আগুনে পুড়ে যাওয়া বসতঘর গৃহ- নির্মাণের জন্য ২০ হাজার টাকা অর্থ প্রধান করেছেন প্রবাসী পরিষদ।

 

১৩ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় সময়  উপহার প্রদানে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদ, অহিদুল ইসলাম, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সালাউদ্দীন,সহ-প্রচার সম্পাদক শহীদুল্লাহ দুলু,নির্বাহী সদস্য আব্দুর রহিম,স্বদেশ প্রতিনিধি ইয়াছিন মুহুরীসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইসহাক বায়ান্ন কে বলেন,  এই  অনুদানের  জন্য  যারা  আর্থিক, শারীরিক মানসিক ভাবে সাহায্য -সহযোগিতা করেছেন,সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সাধারণ সম্পাদক বাবুল মুহুরি বলেন, এই রকম সহায়তা নিয়ে এগিয়ে আসলে সমাজে অসহায় পরিবারের দুঃখ অনেকাংশে লাঘব হবে। আমাদের এই সংগঠন সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবে।



সম্পর্কিত খবর