চট্টগ্রাম প্রতিদিন

হালদায় অভিযানে ৩টি ইঞ্জিনচালিত নৌকা,মাছ ধরার সরঞ্জাম ও ভাসা জাল জব্দ

হালদায় অভিযানে ৩টি ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার সরঞ্জাম ও ৬ হাজার মিটার ভাসা জাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। হালদা নদীর নয়াহাট থেকে হালদার মুখ (কর্ণফুলী নদীর শুরু) পর্যন্ত অভিযান পরিচালনা করেন। 

 

রবিবার (৯ জানুয়ারী) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে অভিযান।

এ সময় অভিযানে ছিলেন, নৌপুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আইডিএফ মৎস কর্মকর্তা রাশেদুল হাসান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নয়াহাট এলাকার হালদা নদী থেকে ৩টি নৌকা আটক করা হয়। সেই  আটককৃত নৌকা রামদাশহাট নৌপুলিশ ফাঁড়ির জিম্মায় রয়েছে। মাছ ধরার সরঞ্জাম ও ৬ হাজার মিটার ভাসা জাল জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।



সম্পর্কিত খবর