আন্তর্জাতিক

১০০ ও ১০২ বছর বয়সী দম্পতির বিয়ে স্থান পেল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে

ছবি: সংগৃহীত

‘প্রেম অন্ধ’- এই বিখ্যাত উক্তিটি নিশ্চয়ই অনেকেই শুনেছেন। অর্থাৎ সত্যিকারের প্রেমে পড়লে মানুষ শুধুমাত্র প্রেমের মাধ্যমে সঙ্গী নির্বাচন করে, আর এই সঙ্গী নির্বাচনে বয়স, চেহারা, ধর্ম বা বর্ণের মতো সমাজের বাধা কোনো গুরুত্ব পায় না। এর বাস্তব প্রতিফলন ঘটিয়েছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক দম্পতি। যাদের বিয়ে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে।

এই দম্পতির বয়সের পার্থক্য এতটাই অস্বাভাবিক যে, তাদের বিয়ে বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে। বরের বয়স ১০০ বছর, কনের বয়স ১০২ বছর- তারা হলেন বার্নি লিটম্যান এবং মার্জরি ফিটারম্যান। তাদের বয়সের যোগফল ২০২ বছর, যা এখন পর্যন্ত কোনো দম্পতির সবচেয়ে বেশি বয়স হিসেবে গিনেস বুকে স্থান পেয়েছে। 

এই বিশেষ বিয়েটি হয়েছে ২০২৪ সালের মে মাসে। তবে বিয়ের প্রায় দশ বছর আগে তাদের সম্পর্কের শুরু হয়। এদিনই তাদের চোখে চোখ পড়ার পর, ধীরে ধীরে বন্ধুত্ব এবং ভালোবাসা গড়ে ওঠে, এবং তারা প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা একে অপরের সঙ্গে কথা বলতেন। দীর্ঘ এক দশক পর, দুজনেই একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নেন এবং তাদের পরিবারের সদস্যরা তাদের বিয়ের আয়োজন করেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, বার্নি ও মার্জরি আগে নিজ নিজ জীবনসঙ্গীর সঙ্গে সংসার করেছেন, কিন্তু তারা দুজনেই তাদের সঙ্গীদের হারিয়েছেন। তাদের সন্তানও রয়েছে, তবে বর্তমানে তারা আলাদা থাকে।

বার্নির নাতনি, সারাহ সিকারম্যান বলেছেন, বর্তমান জীবনে একসঙ্গে কাউকে পাশে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত যখন জীবনের শেষ সময় আসছে, তখন এটি এক বিশেষ অনুভূতি তৈরি করে। এই প্রেমের গল্প আমাদের দেখায় যে, জীবনের শেষ বয়সেও, প্রকৃত ভালোবাসা এবং সঙ্গীর উপস্থিতি মানুষের জীবনে এক অনন্য অর্থ নিয়ে আসে।

বায়ান্ন/একে

 



সম্পর্কিত খবর