অর্থনীতি ও বাণিজ্য

১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি মে মাসে

দেশে গত ১৬ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে মে মাসে। মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

রবিবার বিবিএস মে মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে বিবিএস। গত বছর, অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারির পর এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতির রেকর্ড। এপ্রিল ও মে দুই মাসই মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি রয়েছে।

 

এপ্রিলে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ এবং মে মাসে, অর্থাৎ পরের মাসে এই হার আরো বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছায়।

 

 

বিবিএসের হালনাগাদ তথ্য বলছে, খাদ্য ও খাদ্যবর্হিভূত উভয় খাতে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ায় এক মাসের ব্যবধানে এ সূচক বেড়েছে দশমিক ৩৮ শতাংশীয় পয়েন্ট।

 



সম্পর্কিত খবর