খেলাধুলা

৩১ বছরের চেষ্টায় চ্যাম্পিয়ন ব্রাজিল

ফুটবলে অনেক শিরোপাই জিতেছে ব্রাজিল। সর্বোচ্চ ৫ বিশ্বকাপের বিপরীতে তাদের নামের পাশে রয়েছে মহাদেশীয় প্রতিযোগিতা কোপা আমেরিকার ৯ ট্রফি। তবে ক্রিকেটে ট্রফি ক্যাবিনেট খালি। এবার সেই অপেক্ষা ফুরিয়েছে। শিরোপা জিতেছে ব্রাজিল। ১৯ বারের প্রচেষ্টায় দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

 

এর আগে মহাদেশীয় টুর্নামেন্টে চারবার রানার্স আপ হয়েছিল ব্রাজিল।

চ্যাম্পিয়ন হওয়ার পথে রোমাঞ্চকর জয় পেয়েছে ব্রাজিলকে। পানামাকে ৩ রানে হারিয়েছে তারা। চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৮ রান করে ব্রাজিল।

 

সর্বোচ্চ ৩৫ রান করেন উইলিয়াম ম্যাক্সিমো।

বিপরীতে লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বলে ১৪ রান প্রয়োজন পড়ে পানামার। তবে আসুনসাওয়ের করা শেষ ওভারে ১০ রানের বেশি নিতে পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন মাহমেদ বাওয়ার। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আসুনসাও।

 

১৯৯৫ সালে প্রথম টুর্নামেন্ট হয় দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের। ২০১১ সাল বাদে প্রতি আসরেই খেলেছে ব্রাজিল। দীর্ঘ ৩১ বছরের ইতিহাসে এবারই প্রথম চ্যাম্পিয়ন হলো তারা। টুর্নামেন্টে সর্বোচ্চ ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। গত দুই আসরে অংশ নেয়নি সর্বোচ্চ শিরোপাজয়ীরা।

 



সম্পর্কিত খবর