ছয় দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের ১৩ বছর বয়সি স্কুলছাত্র তানজিল। গত ৫ আগস্ট বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। তানজিল শহরের আরাপপুর এলাকার মাসুদ রানার ছেলে। সে রংধনু কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র।
শিশুটির বাবা মাসুদ রানা জানান, ৫ আগস্ট সকাল ১১টার দিকে বাসা থেকে বের হয় সে। এরপর থেকে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ তানজিলের সন্ধান পেলে নিকটবর্তী থানায় অথবা ০১৬৫০-০৫০৫০৪ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, "শিশু তানজিলের নিখোঁজের ব্যাপারে সদর থানায় জিডি হয়েছে। আমরা তাকে খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।"